০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গাবতলীর সাংবাদিকদের সাক্ষাৎ

  • Reporter Name
  • ০২:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৮

বগুড়া জেলা প্রতিনিধি: অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বগুড়া মহানগরের ফুলবাড়ির বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন গাবতলীর কয়েকজন সাংবাদিক।

সম্প্রতি তারা আবু মুসার বাসায় গিয়ে তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সামিউল ইসলাম শামীম, এস টিভির তোহাব রহমান এবং দৈনিক সময়ের কাগজের আতোয়ার রহমান বিপ্লব।

এর আগে সাংবাদিক আবু মুসাকে দেখতে তার বাসায় গিয়েছিলেন গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম রেজা, এম ফজলুল হক বাবলু, গাবতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন-চাঁদনী বাজারের সাংবাদিক সাব্বির হাসান এবং দৈনিক মুক্ত জমিনের আরিফুর রহমান। তারা সবাই গাবতলী প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, সাংবাদিক আবু মুসা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদের তত্ত্বাবধানে তিনি এক মাস নয় দিন চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার ওপেন হার্ট সার্জারিও করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বগুড়ার বাসায় অবস্থান করছেন। অস্ত্রোপচারের পর শরীরের বিভিন্ন স্থানে এখনো ক্ষতচিহ্ন রয়েছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আবু মুসার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গাবতলীর সাংবাদিকদের সাক্ষাৎ

০২:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬