মোহাম্মদ আবু মুসা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিভাগের অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ডিসি আকতার হোসেন বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। পুলিশের মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা নবনিযুক্ত ডিসিকে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
ঢাকার নতুন ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা
-
Reporter Name - ০৪:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- ৭০
Tag :
জনপ্রিয়



















