০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল ৯ বছরের শিশু আমেনার

  • Reporter Name
  • ০৩:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশীর হাতে আমেনা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা-মাজগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় আল মানার কেজি একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির সামনে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আমেনা। এ সময় একই গ্রামের হোসাইন মন্ডল (৩৫) হঠাৎ দা ও লাঠি হাতে শিশুদের দিকে তেড়ে যান। ভয়ে শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে আমেনা পড়ে গেলে হোসাইন তার মাথায় দা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

শিশুদের চিৎকার শুনে আমেনার পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

থালতা-মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় হোসাইন মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়ির বাথরুম থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসাইন মন্ডলকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে আমেনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ নেমে আসে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল ৯ বছরের শিশু আমেনার

০৩:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬