০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রবাসীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, মোবাইল ব্যাংকিং ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৭৫৩

স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৭শে আগস্ট) রাতে সোনাতলা থানায় মামলা করেছেন।

।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোঃ মহিদুল ইসলাম (৪২) সোনাতলা উপজেলার হরিখালী সংলগ্ন পশ্চিম তেকানী গ্রামের মৃত কুদ্দুস মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী ওই নারীর প্রতিবেশী।ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এ কারণে স্বামীর পাঠানো টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উত্তোলনের জন্য ওই নারী প্রায়ই মহিদুল ইসলামের কাছে যাতায়াত করতেন। এ সুযোগে মহিদুল ওই নারীর প্রতি কু-দৃষ্টি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়,গত ডিসেম্বর মাসে বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিদুল জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন বলেও অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বর্তমানে তিনি আট মাসের গর্ভবতী।ঘটনার পর ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রবাসীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, মোবাইল ব্যাংকিং ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা

০৫:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬