০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত অর্থ সহায়তা দিলেন সাবেক মেয়র ভুট্টু

  • Reporter Name
  • ০১:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কাজীপুর জামে মসজিদের নির্মাণকাজে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের হাতে তিনি এ নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেলসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা প্রদানকালে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। মসজিদের নির্মাণ ও উন্নয়নকাজে সহযোগিতা করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, মসজিদ কমিটির পক্ষ থেকে সাবেক মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত অর্থ সহায়তা দিলেন সাবেক মেয়র ভুট্টু

০১:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬