০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকিরকে রাকাবের নবাগত ডিজিএমের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • ০১:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫৩

মুহাম্মাদ আবু মুসা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বগুড়া (উত্তর) জোনাল কার্যালয়ের নবাগত জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন রুবেল বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রুহুল আমিন রুবেল জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাকাবের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

নবাগত ডিজিএম তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। প্রশাসকও তাঁকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এ কে এম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

এ সময় রাকাবের বগুড়া (উত্তর) জোনাল কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকিরকে রাকাবের নবাগত ডিজিএমের ফুলেল শুভেচ্ছা

০১:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬