০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

  • Reporter Name
  • ০২:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫২৯

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেকী গ্রামে নয়ন (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নয়ন নিজ শয়নকক্ষে ছিলেন। শনিবার সকালে দীর্ঘ সময় তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে ভেতরে নয়নের মরদেহ দেখতে পান। বিষয়টি জানানো হলে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত নয়নের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

০২:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬