০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ৩শ’ টাকা হারানো নিয়ে বিরোধ, মামার মারধরে ভাগ্নের মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২১৯

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলায় মাত্র ৩০০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. সাকিল আহম্মেদ (২৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মামা ফুল মিয়াসহ দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার চরপাড়া সংলগ্ন বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিল আহম্মেদ ওই গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুল মিয়ার বাড়ি থেকে ৩০০ টাকা হারিয়ে যায়। টাকা হারানোর ঘটনায় তিনি তাঁর ভাগ্নে সাকিলকে সন্দেহ করেন। এ বিষয়টি নিয়ে শনিবার সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়।

পরে দুপুরে একই বিষয় নিয়ে আবারও বিরোধ দেখা দিলে ফুল মিয়া ও হানিফ মিয়া সাকিলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান সাকিল।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ৩শ’ টাকা হারানো নিয়ে বিরোধ, মামার মারধরে ভাগ্নের মৃত্যুর অভিযোগ

১০:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬