০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান, এজাহারভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • ১১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৭৪

এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনায় রোববার (৩০ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. এন্তেজারুল হক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আদমদীঘি থানার মামলা নং-২৩, তারিখ ২৯ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় আসামি মো. আরিফুল ইসলাম জনি (৪০)কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার সান্দিড়া গ্রামের মো. টুকুর ছেলে।

অপর একটি অভিযানে এসআই মো. বাবুল আক্তার ও সঙ্গীয় ফোর্স আদমদীঘি থানার মামলা নং-২০, তারিখ ২২ জুন ২০২৬-এর তদন্তে সন্দিগ্ধ আসামি মো. আইয়ুব আলী (৫৫)কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার উথরাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার দুজনকে রোববার পুলিশ স্কর্টের মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান, এজাহারভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

১১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬