০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এপিবিএন হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি নাজমুল আলমকে বিদায় সংবর্ধনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বদলি হওয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) মোহাম্মদ নাজমুল আলম, পিপিএমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট ২০২৬) এপিবিএন হেডকোয়ার্টার্সে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিবিএনের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান, পিএইচডি বলেন, মোহাম্মদ নাজমুল আলম তাঁর দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার প্রশংসা করে এপিবিএন হেডকোয়ার্টার্সে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

একই সঙ্গে নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশে নাজমুল আলমের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করা হয়।

অনুষ্ঠানে এপিবিএন হেডকোয়ার্টার্সের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা নাজমুল আলমের সঙ্গে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে আরও সাফল্য কামনা করেন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মস্থল পরিবর্তনের সঙ্গে দায়িত্বের পরিধি ও স্থান বদলে গেলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, কর্মের স্মৃতি এবং প্রতিষ্ঠানে রাখা অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। এপিবিএন হেডকোয়ার্টার্সে মোহাম্মদ নাজমুল আলমের কর্মকালীন অবদানও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এপিবিএন হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি নাজমুল আলমকে বিদায় সংবর্ধনা

০২:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬