০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মসূচির শুরুতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নজরুলের সাহিত্য ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম প্রধান কণ্ঠ। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দিতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। নজরুলের কবিতা, গান ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

০২:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬