০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Reporter Name
  • ০২:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৬২

বিকাশ স্বর্ণকার, সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে নজরুলসংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের পরিবেশিত গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় বক্তব্য রাখেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সংসদ সদস্যের কন্যা তানজিন ইসলাম, কাজী তামান্না, জোরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, আনারুল ইসলাম লাবু, বিএনপি নেতা আলী হাসান নারুন এবং হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাউছেল আজম লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাজ আল মাফি বক্তব্যে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংস্কার, খেলার মাঠের উন্নয়ন এবং প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি তুলে ধরেন। তিনি এসব বিষয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। চলতি বছর বিদ্যালয়ের একজন শিক্ষার্থী উপজেলা পর্যায়ের একটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।

জোরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, তিনি এ বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন। তিনি পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যের তিন কন্যাও উপস্থিত ছিলেন। তারা পুরো অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

০২:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬