০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে এমপি বাদশা ও জেলা পরিষদ প্রশাসক জাকির

  • Reporter Name
  • ০২:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩

বগুড়া জেলা প্রতিনিধি: অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গিয়ে দেখা করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি এলাকায় সাংবাদিক আবু মুসার বাসভবনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চকলোকমান বালিকা মাদ্রাসার সভাপতি আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সরকার সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক আবু মুসার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন তারা।

জানা যায়, সাংবাদিক আবু মুসা ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অধ্যাপক ডা. ফারুক আহমেদের তত্ত্বাবধানে দীর্ঘ এক মাস নয় দিন চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সম্প্রতি চিকিৎসা শেষে তিনি বগুড়ার বাসায় ফিরেছেন। তবে অস্ত্রোপচারের পর শরীরের বিভিন্ন স্থানে এখনো ক্ষত রয়েছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

সাংবাদিক আবু মুসা বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য। পাশাপাশি তিনি গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সাংবাদিক আবু মুসার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে এমপি বাদশা ও জেলা পরিষদ প্রশাসক জাকির

০২:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬