০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ, ক্যান্টিনকর্মী গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ট্রেনে দায়িত্ব পালনরত পুলিশ অভিযুক্ত ক্যান্টিনকর্মীকে আটক করে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ৪৪ বছর বয়সী ওই নারী যাত্রী হিসেবে ওঠেন। ট্রেনের ক্যান্টিনকর্মী আব্দুল কুদ্দুস (২২) তাকে ক্যান্টিনের একটি আসনে বসার ব্যবস্থা করে দেন।

অভিযোগ অনুযায়ী, ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ক্যান্টিনকর্মী কুদ্দুস ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ভুক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার নির্দেশনায় ট্রেনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা অভিযুক্ত কুদ্দুসকে গ্রেপ্তার করেন।

মামলার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল কুদ্দুস নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় ট্রেনে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, পুলিশের কোনো সদস্য জড়িত থাকার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর মঙ্গলবার সকালে পাকশি রেলওয়ে জেলা পুলিশের এসপি সার্কেল আলম হোসেন সান্তাহার রেলওয়ে থানা পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ, ক্যান্টিনকর্মী গ্রেপ্তার

০২:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬