০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ও ডিআইজি পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত বিনিময় করেন।

এ সময় রাজশাহী বিভাগের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে বিদ্যমান সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়। জনসাধারণের কাছে কার্যকর সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬