০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ: প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি জানান, ঘটনার সময় ট্রেনে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করা কুড়িগ্রাম এক্সপ্রেসে এক নারী যাত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে গিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ওই নারীর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটান।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কয়েকজন যাত্রী সেখানে এগিয়ে আসেন। পরে তারা ক্যান্টিনের কর্মী আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আবু বক্কর সিদ্দিক (২২) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ: প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

০৩:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬