০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে মোকামতলার শুভ্র শংকর প্রসাদ

  • Reporter Name
  • ০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮১

স্টাফ রিপোর্টার, সোনাতলা: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার মোকামতলার শ্রী শুভ্র শংকর প্রসাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শাখা থেকে নতুন ট্রাস্টি বোর্ড গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৫ নম্বর ধারার বিধান অনুযায়ী সরকারের মনোনীত ব্যক্তিদের নিয়ে ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।

নবগঠিত বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান এবং সংসদ সদস্য মিজ নিপুন রায় চৌধুরী ও মিজ সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া বোর্ডে মোট ২৫ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত সদস্যদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন বগুড়ার মোকামতলার শ্রী শুভ্র শংকর প্রসাদ।

তার মনোনয়নের খবর প্রকাশের পর বগুড়ার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ট্রাস্টের কার্যক্রমে শুভ্র শংকর প্রসাদের অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

স্থানীয়রা তাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে মোকামতলার শুভ্র শংকর প্রসাদ

০৩:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬