০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিহিপুর সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় কৃতি শিক্ষার্থীদের বিদ্যাপ্রদীপ নজবুল হকের স্মরণে সংবর্ধনা

  • Reporter Name
  • ০৩:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৭

শিহিপুর সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় কৃতি শিক্ষার্থীদের বিদ্যাপ্রদীপ নজবুল হকের স্মরণে সংবর্ধনা বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ‘বিদ্যাপ্রদীপ’ প্রিন্সিপাল মো. নজবুল হক স্মরণে ২০২৬ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, জাহানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোনামনি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল মো. নজবুল হক বগুড়ার শিক্ষা বিস্তারে যে অনন্য ভূমিকা রেখে গেছেন, তাঁর স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশের আলোকবর্তিকা হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই তাদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে।

বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তা প্রত্যেক অনগ্রসর জাতি-গোষ্ঠীকে উন্নতির পথে এগিয়ে নিতে যুগে যুগে কোনো না কোনো মহান ব্যক্তিকে সৃষ্টি করেন। তাঁদের হাত ধরেই একটি জাতি বা জনগোষ্ঠী শিক্ষা ও উন্নতির পথে এগিয়ে যায়। ক্ষণজন্মা পুরুষ বিদ্যাপ্রদীপ প্রিন্সিপাল মো. নজবুল হক তাঁদেরই একজন।

বক্তারা আরও বলেন, প্রিন্সিপাল মো. নজবুল হক ১৯৭১ সালের ১২ জানুয়ারি সৈয়দ আহম্মেদ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তানরা যাতে পান্তাভাত খেয়েও উচ্চশিক্ষার সুযোগ পায়—এই লক্ষ্যকে সামনে রেখে তিনি কলেজে এইচএসসি কার্যক্রম চালু করেন। পরবর্তীতে তাঁর উদ্যোগ ও নেতৃত্বে কলেজটিতে ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স কোর্স চালু হয়। শিক্ষা বিস্তারে তাঁর অবদান আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম।

এছাড়া উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মেদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মুনজুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রেজাউল কবির, শরীরচর্চা শিক্ষক তানভীর আহম্মেদ সোহান, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই নারেছ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, শাহজাহান আলী, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম তোতা, সৈয়দ আহম্মেদ কলেজের অফিস সহকারী আতিকুর রহমান ও আইয়ুব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মেদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানের শেষে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ওয়ালিউল্লাহ দোয়া পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিহিপুর সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় কৃতি শিক্ষার্থীদের বিদ্যাপ্রদীপ নজবুল হকের স্মরণে সংবর্ধনা

০৩:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬