স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দী আব্দুল বাছেত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর ইসলাম।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট মাদ্রাসাটির পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে মো. আমিনুর ইসলামকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর ইসলাম বলেন, “মাদ্রাসার সভাপতি নির্বাচিত করায় আমি সকল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা জানাই। যারা আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে সবার সহযোগিতা নিয়ে মাদ্রাসাটিকে একটি সুন্দর ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।
এদিকে, নতুন কমিটি অনুমোদনের খবরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
Reporter Name 


















