০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বগুড়া জেলা শাখার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের শহীদ খোকন পার্ক থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খোকন পার্কে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান (রুবেল), বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশীদ সুজন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া সদর উপজেলা শাখার আহ্বায়ক ও নুনগোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার এবং সদস্য সচিব শ্রী অনিক কুমার দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বগুড়া জেলা শাখার সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার চন্দন।

আলোচনা সভায় প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। মানবিকতা, সাম্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী নতুন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনোভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ে তুলে তা আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

০১:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬