০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • Reporter Name
  • ০২:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা সদরের রাম নারায়ণ বিহানী বারোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে শোভাযাত্রায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এর আগে কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সোনাতলা উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র স্বর্ণকার।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক চঞ্চল চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য গৌর চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লি চিকিৎসক বিপুল চন্দ্র সাহা, ধর্মীয় সম্পাদক গৌতম চন্দ্র সাহা, লিটন চন্দ্র প্রামাণিক, বাবলু প্রামাণিক, সুকুমল চন্দ্র রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তরা।

জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, নামকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিবারণ চন্দ্র সাহা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে ফল, জলসহ বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক ও ভক্তদের প্রত্যাশা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার করবে। ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে এ সময় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

০২:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬