০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গেলেন যুগ্ম সচিব আহসান হাবিব

  • Reporter Name
  • ০১:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭

বগুড়া জেলা প্রতিনিধিঃ অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং গাবতলীর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যার পর বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়িতে সাংবাদিক আবু মুসার বাসায় যান তিনি। এ সময় সাংবাদিক মুসার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন যুগ্ম সচিব আহসান হাবিব।

তিনি কিছু সময় অসুস্থ সাংবাদিকের পাশে অবস্থান করেন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন আহসান হাবিব।

সাংবাদিক মুসাকে দেখতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার এবং বগুড়া জ্বলেশ্বরীতলার আদিত্য পলাশ।

উল্লেখ্য, সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গেলেন যুগ্ম সচিব আহসান হাবিব

০১:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬