০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

  • Reporter Name
  • ০১:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৯

স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এমএস গ্লাস এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম টিটু। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম গোলাম রাকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, জিয়া পরিষদের সদস্য সচিব ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সাজেদুর রহমান সুমন, সোনাতলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি এবং সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলাম আল-আমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ। এতে বক্তব্য দেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের পরামর্শ অনুসরণ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা পর্ব শেষে জিপিএ-৫ পাওয়া ১৯৪ জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

০১:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬