০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৭

স্টাফ রিপোর্টার, সোনাতলা : জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।

গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি মো. শাহ শওকত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি মো. মিজানুর রহমান পলাশ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস.এম. মিনহাজুল ইসলাম মুন্না, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান সাগর, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মো. সুমন খান।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে গণঅধিকার পরিষদ কাজ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরিচিতি সভায় গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার নেতাকর্মী ছাড়াও সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গণঅধিকার পরিষদ (জিওপি) সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

০১:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬