০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া কারাগারে থাকা কয়েদির শজিমেক হাসপাতালে মৃ ত্যু

  • Reporter Name
  • ০১:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়া জেলা কারাগারে থাকা শ্রী ভুলু সরকার নামে এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত ভুলু সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. আসাদুর রহমান জানান, ভুলু সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। মাদক গ্রহণের জন্য তিনি বিভিন্ন সময় নিজের শরীরের রক্ত বিক্রি করে অর্থ সংগ্রহ করতেন। স্বজনদের দাবি, নেশার টাকা জোগাড় করতে তিনি মাসে কয়েকবার রক্ত বিক্রি করতেন। এর ফলে তিনি রক্তশূন্যতায় ভুগছিলেন বলে জানা যায়।

মৃত্যুর পর শজিমেক হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ভুলু সরকার বগুড়া মহানগরের ঠনঠনিয়া হিন্দুপাড়া এলাকার মৃত অচিত সরকারের ছেলে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া কারাগারে থাকা কয়েদির শজিমেক হাসপাতালে মৃ ত্যু

০১:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬