০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশপ জের্ভাস রোজারিও ডিআইজি মো. আশিক সাঈদকে লাল গোলাপের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে ডিআইজি ও বিশপ পরস্পরকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি; ফাদার সুব্রত পিউরিফিকেশন; ফাদার লিটন কস্তা; ফাদার সাগর কোড়াইয়া; সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সুমি কস্তা; সিস্টার বিনা রোজারিও এবং রেডিও ভেরিতাস এশিয়া (RVA) বাংলা বিভাগের শ্রোতা সংগঠক ও সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম আব্দুর রাজ্জাক (বগুড়া)।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ

০২:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬