স্টাফ রিপোর্টার: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা সম্মাননা’ পেয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী।
বাংলাদেশ কালচারাল ঐক্য সোসাইটি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের উদ্যোগে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, চেয়ারম্যান মো. গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মো. গোলাম রব্বানী বলেন, সমাজ ও মানুষের জন্য কাজ করার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে। তিনি জোড়গাছা ইউনিয়নের মানুষের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা এ সম্মাননায় সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান মো. গোলাম রব্বানীকে অভিনন্দন জানিয়েছেন।
Reporter Name 


















