০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • Reporter Name
  • ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে গাবতলী মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এ ছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬