মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি সম্রাট মাহারুফ এতে সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা।
সভা শুরুর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি সম্রাট মাহারুফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সভায় নবগঠিত কমিটির অভিভাবক সদস্য শাহজাহান আলী, শিক্ষক প্রতিনিধি গাজিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শামসুল আলম, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, ওয়াহেদা মাজেদ, ঝুনু রায়, বাবলু মিয়া, তাপস কুমার পাল, আব্দুর রহিম, হাসান-উল-হক, রত্ন খাতুন, স্বর্ণা আকতার, লাজু আকতার ও পারভীন আকতারসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Reporter Name 


















