০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সাইবার ক্রাইম সেলের অভিযানে উদ্ধার ৭০ মোবাইল ও ৫৭ হাজার টাকা হস্তান্তর

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের উদ্যোগে আগস্ট মাসে উদ্ধার করা ৭০টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫৭ হাজার ২৩০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ৪ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. শহীদ আবু সরোয়ারের নির্দেশনায় এসব মোবাইল ফোন ও অর্থ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

সাইবার ক্রাইম সেল সূত্রে জানা যায়, আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব মোবাইলের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৪৮১ টাকা। পাশাপাশি নগদ ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেওয়া অর্থের পাঁচটি ঘটনায় মোট ৫৭ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে ৪ এপিবিএন, বগুড়ার সহ-অধিনায়ক পুলিশ সুপার মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন ও প্রতারণার অর্থ ফিরে পেয়ে প্রকৃত মালিকরা ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ার সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে আগস্ট মাসে মোবাইল ফোন ও অর্থ উদ্ধারের পাশাপাশি সাইবার ক্রাইম সেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় সহযোগিতা করেছে। এর মধ্যে দুইজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং সাইবার বুলিংয়ের অভিযোগের সমাধান উল্লেখযোগ্য।

সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ, পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে ৪ এপিবিএন, বগুড়া সাইবার ক্রাইম সেলের হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় সাইবার ক্রাইম সেলের অভিযানে উদ্ধার ৭০ মোবাইল ও ৫৭ হাজার টাকা হস্তান্তর

০৩:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬