প্রেস রিলিজঃ বগুড়ার গাবতলীতে বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মোসাঃ রনজিনা পারভীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, মরহুমার স্বামী আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, আব্দুল মাজেদ বকুল, স্থানীয় মুসল্লি এনামুল হক লিখন, আব্দুল আজিজ, নায়েব আলী, রায়হান উদ্দিন, আব্দুল ফকির, আব্দুস সোবহানসহ স্থানীয় মুসল্লিরা।
দোয়া মাহফিল শেষে সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু মরহুমার স্বামী আব্দুল মতিন ও মেয়ে রাইসা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে চলন্ত রিকশা থেকে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমা রনজিনা পারভীন গাবতলীর তরফ সরতাজ গ্রামের আব্দুল মতিনের সহধর্মিণী ছিলেন।
Reporter Name 


















