০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

অভিযানের আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা, সড়কের পাশ ও আশপাশের স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বাড়ি, আঙিনা ও কর্মস্থলের আশপাশে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুত্তাকীন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

০৩:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬