০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাদশা এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করল বগুড়া সিটি কর্পোরেশন

ভ্রাম্যমাণ প্রতিনিধি- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি মো. রেজাউল করিম বাদশা এমপি, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী ও সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা এমপি বলেন, দেশের নগর উন্নয়ন, আবাসন ব্যবস্থা, সরকারি অবকাঠামো নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাদশা এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করল বগুড়া সিটি কর্পোরেশন

০১:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬