মুহাম্মাদ আবু মুসা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এ সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ডেঙ্গু সম্পর্কে সতর্কতা তৈরি হবে।
Reporter Name 


















