০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভালো কাজের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান

  • Reporter Name
  • ০৩:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার দুপচাঁচিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় আগস্ট ২০২৬ মাসের কর্মমূল্যায়নে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমানকে বিশেষ সম্মাননা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। এতে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধের পাশাপাশি বাল্যবিবাহ, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুপচাঁচিয়া থানার ওসিকে এ স্বীকৃতি দেওয়া হয়।

পরবর্তীতে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের কাছ থেকে সম্মাননা হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ওসি মো. তাজমিলুর রহমান।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি তাজমিলুর রহমান বলেন, কাজের স্বীকৃতি পেলে দায়িত্ব পালনে উৎসাহ ও আগ্রহ আরও বেড়ে যায়। তিনি এ অর্জনের জন্য রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়ার পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন ও সিনিয়র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এ সাফল্য একক কোনো ব্যক্তির নয়; থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তিনি সহকর্মীদের ধন্যবাদ জানান।

দুপচাঁচিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ওসি তাজমিলুর রহমান ভবিষ্যতেও আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালো কাজের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান

০৩:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬