মুহাম্মদ আবু মুসা- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়ার গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ।
গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কার্যালয়ে গিয়ে তিনি ডিসি আকতার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে সৌজন্যমূলক আলোচনা করেন।
সাক্ষাৎকালে ডিসি আকতার হোসেন বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে হয়। তিনি এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ বর্তমানে চাকরি ও ব্যবসার প্রয়োজনে ঢাকায় অবস্থান করলেও গাবতলীর স্থানীয় রাজনীতি, উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সরধনকুটি গ্রামের মৃত গোলাম রসুল দুলুর ছেলে।
Reporter Name 


















