০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চকবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চকবাড়ীয়া এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. বাবুল (৩৬), মো. জাছের সরদারের ছেলে মো. ময়নুল হক (৩৫), মৃত মোজার ছেলে মো. জালাল (২৫) এবং মো. হাছেন আলীর ছেলে মো. বাদল (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদমদীঘি থানার মামলা নম্বর-১১ এবং জিআর নম্বর-১৮১ হিসেবে নথিভুক্ত হয়। এতে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতার চারজনকে পুলিশি পাহারায় বগুড়া জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

০২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬