০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় পিটিআইয়ের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।

প্রদর্শনীতে প্রশিক্ষণরত শিক্ষকদের তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ ও শিক্ষাদান সহায়ক সামগ্রী প্রদর্শন করা হয়। প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত উপকরণগুলোর প্রশংসা করেন।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, শিক্ষকরা জাতির মেধা ও মনন গঠনের অন্যতম কারিগর। আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পরিবর্তনশীল ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে জেলা প্রশাসক একটি আলোকিত ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় পিটিআইয়ের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

০২:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬