০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে কনটেস্ট কোচিং সেন্টারের আপত্তিকর ভিডিও ঘিরে বিক্ষোভ, প্রতিষ্ঠান সিলগালা

  • Reporter Name
  • ০২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সারিয়াকান্দির দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে কোচিং সেন্টারের শিক্ষার্থীদের আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে কোচিং সেন্টারের সামনে এবং ফুলবাড়ি বাজারের তেঁতুলতলা এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক আবু জাফর, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান বুলবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল এবং ছাত্রনেতা সাফায়েত হোসেন সাব্বিরসহ স্থানীয়রা।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোচিং সেন্টারের ভেতরে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এবং সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের নির্দেশে কোচিং সেন্টারটির সব কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে কনটেস্ট কোচিং সেন্টারের আপত্তিকর ভিডিও ঘিরে বিক্ষোভ, প্রতিষ্ঠান সিলগালা

০২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬