কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ১৫ জন উপকারভোগীর মাঝে ১২ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মালিহা খানম উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে ঋণের টাকার চেক প্রদান করেন। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংকের উপস্থিত সদস্যদের মাঝে বেশ কিছু গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়ার আঞ্চলিক কর্মকর্তা আব্দুল বাসিত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পল্লী সঞ্চয় ব্যাংক কাহালু শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Reporter Name 


















