০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় শিশু ধ র্ষ ণের অভিযোগ, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬

স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটা পোস্ট অফিস মোড়ে সাঘাটা ভূমিহীন সমিতির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা শিশুর ওপর যৌন সহিংসতার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। অভিযোগের তদন্ত যেন কোনো ধরনের প্রভাবমুক্ত থাকে, পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুটিকে ডেকে নেওয়া হয়। পরে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর মোন্তাজ আলী ওরফে চেংটু ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পর অভিযোগের তদন্ত এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয়রা শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় শিশু ধ র্ষ ণের অভিযোগ, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬