০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার সহধর্মিণী মনোয়ারা বেগম কল্পনা। তিনি খেলার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা চৌধুরী রুনা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আক্তার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত থেকে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

০৩:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬