০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ায় মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া বগুড়ার শিক্ষার্থীকে ডিসির আর্থিক সহায়তা

  • Reporter Name
  • ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯

মুহাম্মাদ আবু মুসাঃ রাশিয়ায় মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পাওয়া বগুড়ার এক মেধাবী নারী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আনুষঙ্গিক ব্যয় নির্বাহে এ সহায়তা দেওয়া হয়।

বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

রাশিয়ায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সুযোগ পাওয়া ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, এ ধরনের সহায়তা তাদের এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাশিয়ায় মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া বগুড়ার শিক্ষার্থীকে ডিসির আর্থিক সহায়তা

০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬