০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে দেলসাদ হ ত্যা: দম্পতিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

  • Reporter Name
  • ০৪:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলসাদ আলী (৬০) হত্যা মামলায় এক দম্পতিসহ একই পরিবারের আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুরের চাঁনমিয়া খান ওরফে চাঁন খা, তার স্ত্রী ছবিরন বেগম, তাদের চার ছেলে মিজানুর রহমান, সোহেল ওরফে মুকুল খান, টোকন খান ও জালাল খান। এছাড়া জালাল খানের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের ছেলে জুয়েল ওরফে আসাদুলকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তর শংকরপুরের মৃত সোলায়মান আলী খার ছেলে দেলসাদ আলীর সঙ্গে আসামিদের জমি ও মরিচের চারাগাছ চুরির ঘটনা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১২ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে উত্তর শংকরপুরে কাশেম নামের এক ব্যক্তির পরিত্যক্ত ভিটার ওপর দেলসাদ আলীর ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দেলসাদকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই রঞ্জু ও দেলোয়ার খানও হামলার শিকার হয়ে আহত হন।

আহতদের প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত দেলসাদ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফুলেরা বেগম বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে দেলসাদ হ ত্যা: দম্পতিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

০৪:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬