০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, নতুন পুরাতন একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে

  • Reporter Name
  • ১২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২২

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী মাঠ। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে গণসংযোগসহ বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা। চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক পরিসরেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক নির্বাচনী প্রতিবেদনের পঞ্চম পর্বে এবার থাকছে বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা ও স্থানীয়দের ভাবনা।

স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বালুয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন আন্জু, শফিকুল ইসলাম সাফি, বিএনপি নেতা আহসান হাবীব মোহন, মিজানুর রহমান মিজান, এম রহমান ছোটন, সাবিরুল সরকার ছোটন, মাহফুল আলম ও ইকবাল হোসেন।

সম্ভাব্য এসব প্রার্থীর কেউ এককভাবে, আবার কেউ নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নতুন করে প্রাণচাঞ্চল্য।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তাই তফসিল ঘোষণার আগ পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তালিকা, রাজনৈতিক সমীকরণ ও প্রার্থীদের অবস্থানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত নতুন কোনো মুখও নির্বাচনী আলোচনায় যুক্ত হতে পারেন বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার পর বালুয়া ইউনিয়নের নির্বাচনী চিত্র আরও পরিষ্কার হবে। তখন সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ভোটের মাঠের বাস্তব সমীকরণও স্পষ্টভাবে সামনে আসবে।

এদিকে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। তবে শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী—তা জানতে তফসিল ঘোষণা ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক নির্বাচনী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকছে দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, নতুন পুরাতন একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে

১২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬