ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ১২ জন, নিয়মিত মামলার ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম আব্দুর রাজ্জাক 


















