০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জুমার নামাজ শেষে সামাজিক সচেতনতা নিয়ে আদমদীঘি ওসির বক্তব্য

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জুমার নামাজ শেষে মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সান্তাহার ইউনিয়নের পাল্লাপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ওসি কামরুজ্জামান মিয়া মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অনলাইন ও অফলাইন—সব ধরনের জুয়া মানুষকে লোভ, ঋণগ্রস্ততা ও অপরাধের দিকে ঠেলে দেয়। একইভাবে বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ নষ্ট করে। তাই অভিভাবকদের সন্তানদের শিক্ষিত ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জমিজমা ও পারিবারিক বিরোধের বিষয়ে ওসি বলেন, সামান্য বিরোধ যেন বড় সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ না হয়। কোনো সমস্যা দেখা দিলে আইন নিজের হাতে না তুলে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন কিংবা পুলিশের সহযোগিতা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, সমাজে কোনো অপরাধ, মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং বা অন্যায় কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে নীরব না থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় পাল্লাপাড়া জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যের শেষে আদমদীঘি থানা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে উল্লেখ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন ওসি মো. কামরুজ্জামান মিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুমার নামাজ শেষে সামাজিক সচেতনতা নিয়ে আদমদীঘি ওসির বক্তব্য

০২:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬