০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

  • Reporter Name
  • ০৩:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বগুড়ার আদমদীঘিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বর ও মুরইল বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অভিযানের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ চত্বর ও মুরইল বাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

০৩:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬