ভ্রাম্যমাণ প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এমপি রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ফটোসাংবাদিকরা সমাজের নানা ঘটনা, মানুষের জীবনযাপন ও বাস্তবতার চিত্র ক্যামেরার মাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশীদ সুইট ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, সংগঠনের সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, আব্দুস সালাম, আল আমিন, ফেরদৌসুর রহমান, মামুনুর রশিদ, রাশেদুল ইসলাম রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা জনস্বার্থে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ফটোসাংবাদিকতার পেশাগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য রেজাউল করিম বাদশার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এম আব্দুর রাজ্জাক 


















