০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ময়লার ভাগাড়ে জাল টাকার বস্তা, কুড়িয়ে নিয়ে বিপাকে স্থানীয়রা

  • Reporter Name
  • ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়া মহানগরের চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ জাল টাকা কুড়িয়ে পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা টাকা আসল মনে করে স্থানীয়দের অনেকে তা কুড়িয়ে বাড়িতে নিয়ে যান। পরে নোটগুলো জাল এবং সেগুলোর গায়ে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পেয়ে অনেকেই আবার সেগুলো ফেলে দেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে গোদারপাড়া এলাকার একটি বর্জ্যের ভাগাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল নোট সংগ্রহ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোটের বান্ডিল দেখতে পেয়ে অনেকে সেগুলো আসল টাকা মনে করে কুড়িয়ে নেন। কেউ কেউ একাধিক বান্ডিলও বাড়িতে নিয়ে যান।

তবে পরে নোটগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর গায়ে ছোট অক্ষরে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। বিষয়টি বুঝতে পেরে কুড়িয়ে নেওয়া জাল নোটের অনেকগুলো স্থানীয়রা আবার বিভিন্ন স্থানে ফেলে দেন।

স্থানীয়দের দাবি, ওই ময়লার ভাগাড়ে একটি নয়, দুটি বস্তায় জাল টাকা ছিল। সেখান থেকে অনেকে বান্ডিল বান্ডিল নোট নিয়ে গেছেন। তবে মোট কত টাকা সেখানে ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে এক হাজার টাকা মূল্যমানের জাল নোটের একটি বান্ডিল জব্দ করেছে। নোটগুলোর পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে।

তিনি বলেন, এসব জাল নোট কোথা থেকে এসেছে এবং কারা এগুলো ময়লার ভাগাড়ে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ময়লার ভাগাড়ে জাল টাকার বস্তা, কুড়িয়ে নিয়ে বিপাকে স্থানীয়রা

০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬